October 2, 2026, 9:01 pm
শিরোনামঃ
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: টিপু-স্টাফ রিপোর্টারঃ

শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসন, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবীর দীপু, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সহ-সভাপতি তালুকদার রুমী, আমজাদ হোসেন মোল্লা, মোহাম্মদ সালমান ফার্সি, মকসুদুল আলম খোকন, শফিকুল ইসলাম সাইমন, জি এস জয়, জাকির হোসেন মোল্লা, ডা. খোরশেদ আলম সাকিল, আওরঙ্গজেব কামাল, আলহাজ্ব তৈবুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম হারুন, সুবিনায় সাহা, ইফতেখার আহমেদ, সুরুজ মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, মোশারফ হোসেন অপু, আব্দুল মান্নান, আমিনুল হক, ইখতিয়ার আহমেদ ইভান, মুক্তার হোসেন, প্রফেসর আকবর সিরাজী, তারিকুল ইসলাম মইন, মনির হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এ সময় সাংগঠনিক সম্পাদক আবুবক্কার, নুরুল ইসলাম ফরাজী, শাহিন আলম আশিক, সহ-সভাপতি চৌধুরী জিহাদুল ইসলাম, তোফাজ্জল হোসেন মেহেদী, নুর ইসলাম বাবু, মোশতাক আলী রাসেল, গবেষক মোঃ মোফাজ্জল হোসেন, জিহাদুল ইসলাম জিহাদ, গাজী মোহাম্মদ টিপু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ, লোকমান মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী খান, সাধারণ সম্পাদক মংলারু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নেপু বিকাশ ত্রিপুরা; টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জনি, সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু; সিলেট জেলা কমিটির সভাপতি একলাছুর রহমান, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ আলাই; পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব হোসেন।
এছাড়া চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান, শরিফ খান, আখতার ফারুক; নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান পন্নি, সমন্বয়কারী মোঃ ইব্রাহিম; ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন; খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার; কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরাদ হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কয়েকশো নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় দেশের গণতান্ত্রিক পরিবেশ, সুশাসন, জনগণের অধিকার, সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতা নিয়ে মতবিনিময় হয়।

সভা শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন



Our Like Page
Developed by: BD IT HOST