September 18, 2026, 4:08 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাপলা প্রতীক চায় এনসিপি

Reporter Name

প্রথম বাংলা : শাপলা প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলটি শাপলা প্রতীকের পাশাপাশি কলম ও মোবাইল চেয়েছে । রবিবার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সদস্যসচিব আখতার হোসেন।

এসময় তিনি বলেন, আমরা ইসির সব নিয়ম মেনে আবেদন জমা দিয়েছি। আমরা শাপলা প্রতীকের জন্য আবেদন করেছি। শাপলা প্রতীক না পেলে সেক্ষেত্রে কলম/ মোবাইল প্রতীক চাই ।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার বিকেল ৩টা পর্যন্ত অন্তত এক ডজন রাজনৈতিক দল তাদের নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। শেষ মুহূর্তে আবেদনের হিড়িক পড়ে যায়।

এদিন জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি),গণদল, বাংলা দেশ জনজোট পার্টি (বাজপা),বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি),বাংলাদেশ সমতা পার্টি,বাংলাদেশ ফরায়েজী আন্দোলন,বাংলাদেশ সিটিজেন পার্টি,ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি),বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি,বাংলাদেশ গণ বিপ্লবী পার্টি,ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ) বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন,জনতা র দল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি,বাংলাদেশের, সাম্যবাদী দল (এম-এল),বাংলাদেশ নাগরিক পার্টি (বিসি পি), জাতীয় ন্যায় বিচার পার্টি,বাংলাদেশ,ডেমোক্রেটিক পার্টি (বিডিপি),ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে।

নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন যাচা ই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এনসিপি লগো সংগৃহীত।



Our Like Page
Developed by: BD IT HOST