October 18, 2026, 8:16 pm
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ময়মন সিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবি নিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু উদযাপনের লক্ষ্যে সভার সভাপতি মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন।

মেয়র আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময়ের মত এ বছরও পাশে থাকবে। পূজা শুরুর আগেই পূজা মন্ডপ এলাকার সড়ক ও ড্রেনের চলমান উন্নয়নকাজ সম্পন্ন করা হবে যেন দুর্গোৎসব উদযাপনে কোন সমস্যা সৃষ্টি না হয়। এছাড়া পূজার আগেই নিরাপত্তা বাতিগুলো চালু করা হবে।

মেয়র আরও আশ্বস্ত করেন, পূজা মন্ডপের বর্জ্য ব্যবস্থাপনা, ব্লিচিং পাওডার সরবরাহ ইত্যাদি নিশ্চিত করা হবে। এছাড়া, প্রতি বছরের মত মন্ডপসমূহকে অর্থ সহায়তাও প্রদান করা হবে।

মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন,

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST