May 30, 2026, 10:55 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে স্ট্রোক করে মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড বলে চালানোর অভিযোগ! রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

Reporter Name

সবুজ হোসেন রাজা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মৃত্যুর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য! হত্যার অভিযোগ পরিবারের। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। রহস্য উদঘাটনে জোরে শোরে কাজ শুরু করেছেন পুলিশ প্রশাসন। এলাকা জুড়ে চলছে নানা গুঞ্জন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গালা ইউনিয়নের দত্তদরতা গ্রামের মৃত নসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম গত ৪ঠা নভেম্বর দুপুর দুইটার দিকে চর বরনিয়া খেয়াঘাটে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

নিহতের বড়ভাই নিজাম উদ্দিন এবং পরিবারের অন্যান্যরা দাবি করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে পূর্ব শত্রুতার জের ধরে মৃত নজরুল ইসলামকে ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন হুমকি-ধমকি এবং মারপিট করেন। ফলে তিনি আতংকিত হয়ে পড়েন। এক পর্যায়ে বেড়া যাবার পথে চর বরনিয়া ঘাটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তারা নজরুলের মৃত্যুর জন্য একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান, মৃত মাহমুদ মাওলানার ছেলে রেজাউল করিম এবং মৃত শাহজাহান সরদারের ছেলে রফিকুল ইসলামসহ আরো কয়েকজনকে দায়ী করেন।

অপরদিকে অভিযুক্তরা বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে জানান, ঘটনার দিন তাদের সাথে নজরুলের দেখা সাক্ষাৎ হয়নি। এমনকি তারা লোক মুখে জানতে পেরেছেন বেড়া যাওয়ার পথে চর বরনিয়া খেয়াঘাটে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন।

তারা আরও দাবি করেন, পূর্ব শত্রুতার কারণে স্বাভাবিক একটি মৃত্যুকে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই ষড়যন্ত্র মূলকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

সোমবার (৬ই নভেম্বর) সকাল এগারোটায় দত্তদরতা গ্রামে সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী শরীফ, সাহেরা খাতুন এবং আকমল হোসেনের সাথে এ প্রতিবদকের কথা হয়। এসময় তারা জানান, মৃত নজরুল ইসলাম স্ট্রোক করেই মৃত্যুবরণ করেছেন।

একই গ্রামের কৃষক আব্দুর রহমানের সাথে পথে দেখা হয়, তিনি জানান, নজরুল ইসলাম স্ট্রোক করে মারা গেছেন বলে এলাকার সবাই শুনেছেন।

মঙ্গলবার (৭ই নভেম্বর) বিকেলে শাহজাদপুর থানর অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাসার এবং পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নজরুলের মৃত্যু রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ খাইরুল বাসার জানান, ইতিমধ্যেই নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST