November 8, 2026, 12:08 pm
শিরোনামঃ
মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর উপজেলায় ২০২৪-২৫ মৌসুমে প্রণোদোনা কার্যক্রম উদ্বোধন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব জেরিন আহমেদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, অতিরিক্ত কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রণোদনা কর্মসূচির আওতায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০,২০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও, ১১ হাজার ৯০ জন কৃষককে অন্যান্য রবি ফসল যেমন মুগ, মুসর, সূর্যমুখী, ভূট্টা, গম এবং শীতকালীন পেঁয়াজ চাষের জন্য সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন কৃষির সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ ও সার্বিক উন্নয়ন সম্ভব।

এছাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোসহ তাদের আর্থিক উন্নয়নেও সহায়তা প্রদান করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST