August 4, 2026, 8:43 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এজেন্টের থেকে ২শত পিস লুঙ্গি চাঁদাবাজি করার অভিযোগে ওসিকে বদলী

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি মোঃ খায়রুল বাশারকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স-এ নিযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুটিন ওয়ার্ক হিসেবে মোঃ খায়রুল বাশারকে বদলি করে পুলিশ লাইন্সে নিযুক্ত করা হয়েছে এবং ওসি (তদন্ত) মোঃ আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে মাত্র ৭ মাসের মাথায় ওসির বদলির বিষয়ে শাহজাদপুর থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্টের কাছে থেকে ২শত পিস লুঙ্গি চাঁদাবাজি করার অভিযোগে ওসিকে বদলী করা হয়েছে।

এ বিষয়ে আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমন জানান, শাহজাদপুর থানার ওসি মোঃ খায়রুল বাশার কিছুদিন আগে তার ফোর্স নিয়ে শোরুমে এসে ২শত পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করে। এতো লুঙ্গি তাঁকে দিতে অপারগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম আলী বদলির বিষয়টি নিশ্চিত করলেও লুঙ্গির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।



Our Like Page
Developed by: BD IT HOST