August 6, 2026, 8:05 pm
শিরোনামঃ
চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Reporter Name

মোঃ নজরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর)সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মাহমুদুন নবী রাজা ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৮ অক্টোবর বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরিক্ষায় দায়িত্ব পালনের সময় শিক্ষার্থী কর্র্তৃক চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান লাঞ্চিতের শিকার হয়।

যা অনাকাঙ্খিত ও দুঃখজনক শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের উপর এমন আচরন মেনে নেয়া যায় না। এ ঘটনায় সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও করেন তারা। দ্রæত সময়ের মধ্যে এ বিষয়ে সমাধান না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষকরা।

এর আগে প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিন করেন শিক্ষকরা। এ কর্মসুচিতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেয়।



Our Like Page
Developed by: BD IT HOST