October 20, 2026, 6:17 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কারারচর নাগ বাড়ি, বনিক পাড়া, দত্ত বাড়ি, যোশর ইউনিয়ন এর গোপনাথ উত্তর আখড়া, যোশর বড় বাড়ি ও জয়নগর ইউনিয়ন এর জয়নগর দূর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠান প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন মন্ডপে মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, শিবপুরে এবার ৭০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে।

কারণ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষনিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করেন। কোন সমস্যা নেই। যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি।



Our Like Page
Developed by: BD IT HOST