April 16, 2026, 5:03 pm
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শুভ জন্মদিন:বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমনের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার শুভ জন্মদিন

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি নিজস্ব প্রতিনিধি আজ ১৩ সেপ্টেম্বর। বাঙালি জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন। বাংলাদেশের একজন নেপথ্যচারি জনকল্যানকামী মানুষ শেখ রেহানা। শেখ রেহানা একদমই নেপথ্যচারিনীর জীবনযাপন করেন। কিন্তু বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবনে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আমরা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি তখন আমরা অবশ্যম্ভাবী ভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নাম নেই। বঙ্গবন্ধুর জীবনে ও কর্মে বঙ্গমাতাই ছিলেন অনুপ্রেরণা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বঙ্গবন্ধুকে পরামর্শ দিতেন বঙ্গমাতা, তাঁর জন্যই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু এত অবদান রাখার পরও প্রচারের আলোয় থাকতে অনাগ্রহী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। বেগম ফজিলাতুন্নেসার ছোট মেয়ে শেখ রেহানাও তাঁর মায়ের মতোই হয়েছেন।

পর্দার অন্তরালে থেকেই বড় বোন শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেন তিনি। তাঁর জন্যই শেখ হাসিনা আজকের শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছেন।

পৃথিবীতে কারও পরামর্শ যদি শেখ হাসিনা শোনেন, তাহলে সেই ব্যক্তিটি শেখ রেহানা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন সংকটে তিনিই মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন।

বড় বোন শেখ হাসিনার মতো পুরোদস্তুর রাজনী তিবিদ না হলেও জাতির পিতার আদর্শে অটল শেখ রেহানা। নেপথ্যচারিনী শেখ রেহানা আজীবন বাংলাদেশের উন্নয়নের কর্ণধার শেখ হাসিনার পাশে শক্তি হয়ে থাকবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যার জন্মদিনে এটাই আমাদের প্রত্যাশা। শুভ জন্মদিন।



Our Like Page
Developed by: BD IT HOST