May 31, 2026, 9:08 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ষড়যন্ত্রমূলক অব্যাহতি বাতিল, স্ব-পদে বহাল তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাগমারা’র তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মনসুর ও সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে স্ব-পদে নিরবচ্ছিন্নভাবে দ্বায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।গঠনতন্ত্র বিরোধী ষড়যন্ত্র মুলক অব্যবহিত বাতিল করা হয়েছে।শনিবার (১৫ এপ্রিল) রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা স্বাক্ষরিত একটি পরিপত্রে এমন নির্দেশনা প্রদান করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, গত ১৮/০৩/২০২৩ খ্রি. তারিখ বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দানের বিষয়টি জেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে অবহিত করা না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে তা নজরে আসে। এসংক্রান্ত বিষয়ে সুষ্ঠু সাংগঠনিক সমাধান চেয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত আবেদন জেলা আওয়ামী লীগের নিকট জমা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ স্বপ্রণোদিত হয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃবৃন্দের মাধ্যমে যথাযথ সাংগঠনিক অনুসন্ধানের প্রেক্ষিতে নিশ্চিত হতে হয় যে,বাগমারা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক উক্ত অব্যাহতি দান প্রক্রিয়া সাংগঠনিকভাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র মোতাবেক যৌক্তিক এবং যথাযথ হয়নি। এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন। তিনি তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিদ্যমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্ব-স্ব পদে সাংগঠনিক দায়িত্ব পালন নিরবিচ্ছিন্ন বহাল থাকবে বলে সাংগঠনিক নির্দেশনা দান করেন।

এছাড়াও পরিপত্রে আরো উল্লেখ্য করা হয়,বাগমারা উপ জেলা আওয়ামী লীগ কর্তৃক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণকারী সহ-সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদকদ্বয় তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ পূর্বক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে লিখিতভাবে স্বীকারোক্তি পত্রের কপি জেলা আওয়ামী লীগের নিকট দাখিল করেছেন।

সুতরাং, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বরত সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মনসুর এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ’ই যথারীতি নিরবিচ্ছিন্নভাবে স্ব-স্ব পদে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন মর্মে সিদ্ধান্ত জানানো হলো।পরিপত্রের অনুলিপি বাগমারা উপজেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় আওয়ামী লীগকে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST