September 15, 2026, 1:58 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংবাদ কর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে গোপালগঞ্জ টুরিস্ট পুলিশ

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গতকাল ২২/০৭/২০২৩ তারিখ বেলা অনুমান ০৩:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সংলগ্ন শেখ রাসেল পৌর শিশু পার্কের পাশে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অজ্ঞান ও মুমূর্ষ অবস্থায় পেয়ে ট্যুরিস্ট পুলিশ, টুঙ্গীপাড়া জোনের সদস্যগণ টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। ট্যুরিস্ট পুলিশ সেখানে অজ্ঞাত ব্যক্তির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন এবং ব্যক্তিটির ঠিকানা-পরিচয় খুঁজে বের করার জন্য টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারি থানা,মোল্লারহাট থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করে।

স্থানীয় ভ্যানচালক,দোকানদার,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অজ্ঞাত ব্যক্তির ছবি দেখিয়ে তার পরিচয় খোঁজার চেষ্টা করা হয়। ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখা মাধ্যমে পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হয়।সিআইডি- পিবিআই সহ বিভিন্ন সংস্থার সাহায্যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহের জন্য চেষ্টা করা হয়। স্থানীয় বিভিন্ন সংবাদ কর্মীর সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে পরিচয় বের করার জন্য অজ্ঞাত ব্যক্তির ছবি প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়।

তৎপ্রেক্ষিতে অদ্য ২৩/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় *সুদূর মালয়েশিয়া থেকে* জনৈক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি পত্রিকার ফেসবুক পেই জে হারানো বিজ্ঞপ্তিটি দেখে ফেসবুকের মাধ্যমে ভিকটি মের ছবি দেখে তাকে শনাক্ত করেন এবং বাংলাদেশে ফোন করে ভিকটিমের বাড়িতে সংবাদ পাঠান। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করে এবং টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আসেন।

সেখানে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে হাসপাতাল থেকে নিয়ে যান। বিভিন্ন সংবাদ কর্মী ভাইদের কাছে ট্যুরিস্ট পুলিশ আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তারা ট্যুরিস্ট পুলিশের আহবানে অজ্ঞাতনামা মুমূর্ষ্য ব্যক্তিটির ঠিকানা খুঁজে বের করতে সহায়তা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST