July 31, 2026, 5:19 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সচিবালয়ে আগুন, তদন্ত প্রতিবেদনে যা জানা গেল

Reporter Name

প্রথম বাংলা-গত ২৫ ডিসেম্বর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্তের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ‍উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই আগুনের পেছনে কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা পায়নি কমিটি। বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে এই আগুনে ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ রিপোর্ট জমা দেন।

তদন্ত কমিটির রির্পোট অনুযায়ী, বিদ্যুতের দুর্বল সংযোগের জন্য সচিবালয়ে আগুন লেগেছে। এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী এ তথ্য জানান।

এর আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST