মোঃ মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ঢাকা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস সম্মাননা পদক পেলেন ৬নং আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান মতি।গত ১৮ ই ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা ও নৃত্যকলা মিলনায়তন,সেগুনবাগিচায় ঢাকা সাংস্কৃ তিক সংগঠনের উদ্যোগ্যে বিজয় দিবস সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ.কে .এম খালিদ, এমপি’র হাত থেকে এই বিশেষ পদক গ্রহণ করেন মতিউর রহমান মতি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি এই প্রতিবেদককে জানানঃআমার এ বিশেষ সম্মা ননা পদক পাওয়ার পিছনে আমার ইউপি সদস্য ও সর্বস্থরের জনগণের বিশেষ অবদান রয়েছে।আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।