November 7, 2026, 10:32 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সমাবেশের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন – ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – সভা-সমাবেশ, মিটিং-মিছিলের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রাজধানীর উওরা দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন। আজ থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে তিনি মেট্রোরেল পরিদর্শনে সেখানে যান।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিল প্রত্যেকেরই করার অধিকার আছে। সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’

তিনি বলেন, ‘কেউ এসবের আড়ালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ সম্মানিত নাগরিকের জীবন শঙ্কা, মালামালের শঙ্কা দেখা যায় এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রাজনৈতিকসহ বিভিন্ন গুজব প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘গুজব শুধু এ বিষয়েই নয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে (ফেসবুক, ইউটিউব) গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই সচেতন। সেসব গুজবে আদৌ কান দেবে না। সেগুলো প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা আমাদের সঠিক পথে যেতে সক্ষম হব। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সক্ষম হব।’

সংবাদ সম্মেলনে এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST