March 13, 2026, 11:57 pm
শিরোনামঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসলে ব্যবস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীী আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী শরীয়তপুরে দশম শ্রেণীর ছাত্রী নুরালীকে ইন্ডিয়া প্রচার করে “মানব পাচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হোক ডিএমপির ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক পর্যালোচনায় ট্রাফিকে শ্রেষ্ঠ মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসলে ব্যবস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীী

Reporter Name

প্রথম বাংলা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্ধারিত সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসতে হবে কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার গ্রহণ করে জনগণ বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে। এজন্য সরকার মানুষের অধিকার নিশ্চিতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করার বিষয়ে মন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।

এর আগে, সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় হাসপাতালের সৌন্দর্য ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST