October 18, 2026, 12:28 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক আবু সায়েম আকন’র বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর,বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি আবু সালেহ আকন ও দৈনিক যায়যায়দিন’র রাজাপুর উপজেলা প্রতিনিধি ও রাজাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম আকন’র বাবা, দক্ষিন রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকন’র ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী আদর্শবান ব্যক্তি হিসেবে নিজ এলাকা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে।তিনি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়ার আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে।

এ উপলক্ষে মরহুমের উপজেলার গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, পরিচিত সবার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST