October 18, 2026, 12:28 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক সংগঠনের ঐক্য জোট এ্যাবজার আত্নপ্রকাশ…

Reporter Name

  1. বিস্তারিতঃ-ঢাকায় ২৫টি সাংবাদিক সংগঠনের সমন্বয়েবৃহত্তর ঐক্যজোট, এ্যাবজার আত্মপ্রকাশ ঢাকা, মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২: দেশের সাংবাদিক সংগঠন সমুহের মাঝে জাতীয় ঐক্যসৃষ্টি,সাংগঠনিক শক্তি ও দক্ষতা বৃদ্ধিসহ ন্যায্যতা প্রাপ্তি এবং এক মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের কল্যাণ-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

এ উপলক্ষে ১০ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় এক সমন্বয় বৈঠক রাজধানীর সোহরাওয়াদী উদ্যাণের শিখা অনির্বাণ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বৈঠকে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে জাস্টিজ ফর জার্নালিস্ট মহাসচিব শাহিন বাবুকে আহবায়ক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে সদস্য সচিব এবং বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মমিন আনসারীকে যুগ্ম-আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। আগামি ৩ মাসের মধ্যে জোটের পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাংবাদিক সংগঠন সমুহের চেয়ারম্যান/ মহাসচিব/সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে “এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজা নামে একটি বৃহত্তর ঐক্যজোট ঘোষণা করা হয়।

জোটভুক্ত সাংবাদিক সংগঠন সমুহ হলো , জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব’র চেয়ারম্যান মোঃ ফরিদ খান , বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি’র মহাসচিব বি এম আশিক হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ’র সুজন মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান মহাসচিব মোঃ সুমন সরদার,

মোঃ সাইফুল ইসলাম রনি, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদে’র মোঃ সাইফুল ইসলাম রনি, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন খান সেলিম রহমান, মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র একে দোয়েল, ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র মোহাম্মাদ মাসুদ, ৬৪ জেলা সাংবাদিক ফোরাম’র আলহাজ্ব জাকির হোসেন,নোয়াখালী সাংবাদিক ফোরাম-এনজেএফ ঢাকা,বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব’র মোঃ সাইফুল ইসলাম খন,সাহেল আহমেদ সোহেল ও মোঃ নাজমুল হাসান,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ,

বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ’র মোঃ সোহেল রানা, ইউনাইটেড জার্নালিস্ট’ সোসাইটি অব বাংলাদেশ’র ডাঃ নুরুল ইসলাম আকন্দ ও আব্দুল্লাহ আল নোমান, ঢাকা প্রেসক্লাব’র এ মান্নান ও দেলোয়ার হোসেন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ’র মোরশেদ আলম চৌধুরী,

বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম’র এস এম জিয়া হায়দার, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র মীর মোঃ সিরাজুল ইসলাম,ঢাকা মহানগর প্রেসক্লাবে সভাপতি জিএস পিন্টু ও মনজুর হোসেন ঈশা,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’রএ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন সবসময় সাংবাদিকদের স্বার্থরক্ষার পাশাপাশি সংগঠন সমুহের স্বার্থরক্ষায় কাজ করবে। আহবায়ক কমিটি জোটের কর্মপরিকল্পনা প্রণয়নসহ আগামি ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।



Our Like Page
Developed by: BD IT HOST