April 20, 2026, 12:32 am
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাকিবের ২০ হাজার টাকার অনুদানে ক্ষুব্ধ বঙ্গবাজারের ব্যবসায়ীরা

Reporter Name

সাকিবের ২০ হাজার টাকার অনুদানে ক্ষুব্ধ
বঙ্গবাজারের ব্যবসায়ীরা

(ক্রিয়া প্রতিনিধি)-

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজারে আগুনে পুড়ে গেছে তাদের মালামাল। অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যবসায়ীদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছেন অনেকে। তাদের মধ্যে আছেন ক্রিকেট বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

নিজের গড়া সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুদানের এগিয়ে আসেন তিনি। ইফতারির খরচ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ হাজার টাকা দেন তিনি। মাস্তুল ফাউন্ডেশন গতকাল বুধবার ইফতার করায় ব্যবসায়ীদের। তবে, সাকিবের এমন উদ্যোগে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। এত বড় একজন ক্রিকেটার হয়েও কেন সাকিব ২০ হাজার টাকা দিলেন, তা নিয়ে সমালোচনায় সরব নেটিজেনরা। তাদের পাশাপাশি এবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও গণমাধ্যমে জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

তারা বলেন ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি ইফতারের জন্য ২০ হাজার টাকা দেবে। ৫ পয়সা কইরাও তো কেউ পাইব না। এক দোকানের ইফতারির পয়সাও না। ও (সাকিব) যদি চায়, আমরা আরও ২০ হাজার টাকা দিয়া ওরে ৪০ হাজার টাকা দেব, ইফতারির জন্য। আমাদের মাকের্ট, ছয় হাজার দোকান। দুজন কইরা লোক ধরলেও তো ১২ হাজার লোক। এমনও দোকান আছে ৫-৭ জন কইরা কর্মচারী। সাকিবের টাকার মধ্যে থু মারি, থু।’

তারা আরও বলেন, ‘আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত করেক দিন আগেও ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। একসময় আমরা মানুষকে কাপড় দিতাম, কিন্তু এখন মানুষের কাছে চাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST