July 5, 2026, 10:24 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন মারা গেছেন

Reporter Name

প্রথম বাংলা – সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন (৭২) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন।

সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনকে রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে মাদারীপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন গণমাধ্যম কে বলেন, ‘সৈয়দ আবুল হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারী পুরের ডাসারে জন্মগ্রহণ করেন। তিনি মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কালকিনিসহ মাদারীপুরের বিভিন্ন এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন। রাজনৈতিক ও ব্যবসায়িকের পাশাপাশি শিক্ষানুরাগী বলেও সবাই তাঁকে চেনেন ও জানেন।



Our Like Page
Developed by: BD IT HOST