August 4, 2026, 3:24 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সামনে দাঁড়ায় যুবতী, চমকে ওঠে যুবক

Reporter Name

কবিতাঃ ভালো থেকো তুমি
কবিঃ রনী খাতুন
তাংঃ ২৮/১০/২০২৩ ইং

চাঁদনী রাত,
মেঘমুক্ত আকাশ।
ঝোপঝাড়ে জোনাকিরা মিটমিট করে জ্বলছে।
প্রেমিক মন আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে,
প্রেমিকার প্রতীক্ষায় প্রহর গুণছে।

নিস্তব্ধ চারিদিক,
অবারিত ফসলের মাঠ।
একাকী ধীরপায়ে এসে
সামনে দাঁড়ায় যুবতী।
চমকে ওঠে যুবক।

প্রেম পিয়াসী প্রেমিক মন খুশিতে আত্মাহারা।
নতুন শাড়ির আঁচলে –
মুখ লুকিয়ে থাকে যুবতী।
হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে।
ছলছল চোখে যুবতী মেহেদী রাঙা দু’হাত বাড়ায়
প্রেমিকের দিকে।

উত্তাল সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে
প্রেমিকের বুকে।
পাহাড়ি ঝর্ণার মতোই,
দু-চোখে জল গড়িয়ে পড়ে।

নির্বাক চেয়ে থাকে।
নীড় হারা পাখির মতো ঠিকানা হীন গন্তব্য।
হঠাৎ অচেনা কেউ এসে
ওদের পাশে দাঁড়ায়।
ক্ষুব্ধ হয়ে যুবতীকে হাত ধরে টেনে নিয়ে যায়।

যুবতী পিছন ফিরে –
বার-বার তাকায়।
কান্না বিজড়িত কণ্ঠে বলে ওঠে,
আমাকে ক্ষমা করে দিও,
ভালো থেকো তুমি।

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ।



Our Like Page
Developed by: BD IT HOST