July 20, 2026, 1:03 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা

Reporter Name

প্রথম বাংলা : র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনার আলোকে মাদক, সন্ত্রাস, জুয়া, সন্ত্রাসবাদসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে অদ্য ১৯ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ১১:৩০ ঘটিকা হতে ১৩:৩০ ঘটিকা পর্যন্ত টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার “ব্রাহ্মনশাসন এ.ইউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কোম্পানীর উদ্যোগে “জনসচেতনতা, জননিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষা” শীর্ষক একটি “টাউন হল সভা” অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মনশাসন এ.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ, মোকছেদুর রহমান এবং টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি। আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সুশীল সমাজের বক্তাগণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে মাদক, জুয়া ও সন্ত্রাসবাদের ভয়াবহতা এবং সমাজ থেকে এগুলো দূরীকরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোঃ শামসুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে র‌্যাবের আভিযানিক সাফল্য ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি কার্যকরী কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন। আলোচনা সভার শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

সমগ্র টাউন হল সভাটি অত্যন্ত সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়। সভায় অংশগ্রহণকারী সকল অতিথি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST