August 4, 2026, 7:42 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের খাদ থেকে এক পূণ্যার্থীর মৃতদেহ উদ্ধার

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে আশুতোষ নাথ (৪৬) নামে এক পূণ্যার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে। আশুতোষ নাথ সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ঈষর চন্দ্র নাথের ছেলে। সে একজন ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী।

জানা যায়, ৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের শিবচতুর্দ্দশী মেলায় আগত লাখ লাখ পূণ্যার্থীর আগমন ঘটে। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২শ ফুট উপরে থাকা চন্দ্র নাথ ধাম থেকে নামার সময় ভুল পথে অন্য পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ের খাদে পড়ে যায়। অনেক খোঁজাখুুজির পর মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকা বাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা লের মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই এইচ এম দেলোয়ার হোসেন জানান,গত শনিবার রাতে এক তীর্থযাত্রী নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিকালে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেরর মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST