September 18, 2026, 8:37 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পষ্টে নিহত ১ সীতাকুণ্ডে ইউএন এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ আলাউদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।শুক্রবার (১২ মে) রাত ৮ টার দিকে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন ঐ গ্রামের জামাল উল্ল্যাহ মেম্বার বাড়ীর মোঃ আনিসুল হক প্রকাশ ভোলন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজী।জানা যায়, সন্ধ্যায় গ্রামের একটি মুরগী ফার্মে কাজ করার সময় অসাবধান বসত বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি ঐ মুরগী ফার্মে মাসিক বেতনে কর্মরত ছিলেন বলে জানা যায়।

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন (ইউএন) সীতাকুণ্ড থানা কমিটির অায়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ মে) সীতাকুণ্ড ইকোর্পাক ও বোটানিক্যাল গার্ডেনে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।সংগঠনের চেয়ারম্যান কামরুন্ন নহার নিলু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জাতির শেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ গিয়াস উদ্দীন।সংগঠনের সীতাকুণ্ড উপজেলা শাখার চেয়ারম্যান কামরুন্ননাহার নিলু বলেন, আমরা মানবাধিকার নিয়ে কাজ করছি নিরলস ভাবে। সীতাকুণ্ডে প্রায় অর্ধশত সামাজিক নানা সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। আরো সমাধানের পথে। সবার সহযোগীতায় আমরা এই মানবিক কাজ কে এগিয়ে নিতে চাই।

নারী নেত্রী, সংগঠক ও সংগঠনের উপদেষ্টা সুরাইয়া বাঁকে র বলেন,মানবাধিকার নিয়ে কাজ করা নিসন্দেহে একটি মহৎকর্ম। আমি যে কোন সময় তাঁদের সহায়তা করতে প্রস্তুত। আমি সবসময় সাথে থাকার চেষ্টা করেছি যে কোন প্রতিকূলতার মধ্যে আমি আপনাদের সাথে আছি।অনুষ্ঠা নের প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গিয়াস উদ্দীন বলেন,মানবাধিকার নিয়ে কাজ করা অনেক চ্যালেঞ্জ ও মহৎ কাজ। এই কাজ করতে গিয়ে অনেক বাঁধা বিপত্তি আসবে, অনেকে কটু কথা বলবে তবে এসবের তোয়াক্কা না করে কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নারী নেত্রী সুরাইয়া বাঁকের,লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রিজিয়া মেম্বার,সচিব-রবিউল আলম,কো-চেয়ারম্যান-মোঃ ওমর ফারুক,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক,ফারুক উদ্দীন, শাহরিয়াদ পাভেল,যুগ্ম সচিব-জামাল উদ্দীন,দপ্তর সম্পাদ ক নয়ন,আশুতোষ দাস,আনিসুল হক,মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দীন,রাশেদা আক্তার জেরি ন,কুমার জনি,সৌরভ,রাফি,নুরুন্নাহার,সুলতান, ইলিয়াছ সাহা,আবু তালেব, মিলি, সহ সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দ।

সীতাকুণ্ডে অজ্ঞাত ত্রিপুরা নারীর মৃতদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয় ন এর বি আই টি আই ডি হাসপাতাল এর পিছনে পুঁতে রাখা অজ্ঞাত এক ত্রিপুরা (৩০) নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১২ মে) সকালে উপজেলার ফৌজদারহাট এলাকার বি আই টি আই ডি হাসপাতাল এর পিছনে পুঁতে রাখা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,হাসপাতালের পিছনে অর্ধ গলিত এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার কাজে সহযোগীতা করেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ি,সীতাকুণ্ড মডেল থানা,সিআইডি, পিবিআই ও গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড শাখার মানবিক টিম।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, এক নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST