আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আগামী (৭ এপ্রিল) শুক্রবার সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল। তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রথম বারের মত গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। ইতি মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা আঃলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়া। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক দেশবাংলার সম্পাদক সাইদুর রহমান রিমন।বিশেষ অতি থি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসীম মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সোহাগ আরেফিন।
এসময় আরও উপস্থিত থাকবেন গনমাধ্যম ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তিবর্গসহ নানান শ্রেণীপেশার মানুষ। আশা করছি ইফতার মাহফিলে ২৫০থেকে ৩০০ লোকের সমা গম হবে। পরিশেষে ইফতার মাহফিলের সফলতা কাম না করেন তিনি।উল্লেখ্য যে বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ এই স্লোগান কে বুকে লালন করে ২০২২ খ্রিঃদে নবীন প্রবীণের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবের সাংবাদিকবৃন্দ দুনীর্তি, অনিয়ম, জুলুম,জনগণের দূরদর্শা সহ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরছেন। ইতি মধ্যে সীতাকুণ্ডের সর্বসাধারণের আস্তা অর্জন করতে পেরেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।সাধারণ মানুষের নিরর্ভরতার প্রতীক হিসেবে কাজ করছে সীতাকুণ্ড রিপো র্টার্স ক্লাব। সীতাকুণ্ড উপজেলায় অল্প সময়ে সমসাময়িক বিষয়ের উপর নিউজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব। যা সাধারণ মানুষকে উৎসাহিত করেছে তাদের অধিকার আদায়ে। যার ফলে সাধারণ মানুষ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রতি তাদের আস্তা ও বিশ্বাস রাখতে পেরেছে।