July 6, 2026, 4:04 pm
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুইজারল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – ইজারল্যান্ডের জেনেভায় তিনদিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রাত দেড়টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জুন) ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন যোগ দিতে জেনেভা সফরে যান প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা,দক্ষিণ আফ্রিকার প্রেসিডে ন্ট সিরিল রামাফোসা,জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি,প্রিন্স রহিম আগা খান,আন্তর্জা তিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো,ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতি ষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বৈঠক করেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানের সঙ্গে বৈঠক করেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’র প্লেনারি সেশনে অংশ নেন।সফরের তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন।



Our Like Page
Developed by: BD IT HOST