October 20, 2026, 11:12 am
শিরোনামঃ
গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ–

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় র‌্যালী, মহড়া আলোচনা সভাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে ।সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ব বিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম৷

বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার কহি, চরজব্বার থানা (পুলিশ পরিদর্শক) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল , ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর নবী, সিপিপি’র চরজুবলী ইউনিয়ন টিম লিডার হাজী আব্দুল হক চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল।’

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST