September 3, 2026, 5:21 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেই রিকশাচালককে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

Reporter Name

প্রথম বাংলা : গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি বলে দাবি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, আজিজুরকে পেনাল কোডের একটি নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।আজ রোববার ১৭ আগস্ট ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে,‘সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রো পলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।’

ডিএমপি দাবি করছে, ‘প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়ে ছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।’

এই বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে ডিএমপির বিবৃতিতে।

এদিকে, গতকাল শনিবার আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে গত বছরের জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান”আর আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।
ডিএমপির লগো, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST