September 2, 2026, 8:45 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটের সাক্ষাত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে আজ ৫ সেপ্টেম্বর সোমবার ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে,

যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST