June 13, 2026, 6:23 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হত্যা মামলার আসামী শাহ জাহান মৃধা (৬০) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : বাদীর এজাহার সূত্রে জানা যায়,বাদী জসিম(৩ ৫), জেলা-ময়মনসিংহ এর ভাগনী সুইটি আক্তার নিশি(২১) কে তার স্বামীর প্রায় সময়ই অহেতুক ঝগড়াঝাটি করত: ও প্রাণ নাশের হুমকি দিতো। গত ০৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকায় বাদী জসিম(৩৫), জেলা-ময়মনসিংহ এর চাচাত বোনের স্বামীর নিকট থেকে জানতে পারেন ভাগনী সুইটি আক্তার নিশি(২১)এর স্বামী ভাগনীকে হত্যা করে পালিয়ে গেছে।

বাদী সহ অন্যান্য পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধৃত আসামীর বসত ঘরের খাটের উপর ভিকটিম সুইটি আক্তার নিশি(২১)এর লাশে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন অবস্থায় খাটের উপর দেখতে পান। এ ঘটনায় ভিকটিমের মামা জসিম(৩৫) বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-১০, তারিখ-০৭ আগস্ট ২০২৫খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।

আসামীকে গ্রেফতারের লক্ষ্যে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ১০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী শাহ জাহান মৃধা (৬০), জেলা-গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের করা জন্য ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তারন্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST