May 3, 2026, 9:07 am
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ২ নং হাছাদি ইউনিয়ন এর প্রতিবন্ধী নুর আলম এর বসত ঘর ভাংচুর ও তার স্ত্রী কে হত্যার চেষ্টা ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

Reporter Name

রাসেল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ:

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ । ছবি : সংগৃহীত

হবিগঞ্জের জয়নগর গ্রামে বেরি বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, উপজেলার রিচি গ্রামের জসিম ও তার লোকজন গ্রামের পার্শ্ববর্তী বেরি বিল থেকে মাছ ধরার জন্য বাঁধ কেটে দেন।

এ সময় জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুলের ওপর হামলা করে জসিম ও তার লোকজন। এর জের ধরে রিচি গ্রামের জসিম, ওয়াসিম ও জাবেদের নেতৃত্বে লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে জয়নগর গ্রামে হামলা করে।

এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে’দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হনআহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল ও জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Our Like Page
Developed by: BD IT HOST