March 14, 2026, 7:06 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদ যাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে রাজধানীর গাবতলীতে ডিএমপির অভিযান নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম দের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনে ডা. দেবনাথের ভুয়া ভাওচার বাণিজ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসলে ব্যবস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীী আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী শরীয়তপুরে দশম শ্রেণীর ছাত্রী নুরালীকে ইন্ডিয়া প্রচার করে “মানব পাচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হোক ডিএমপির ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক পর্যালোচনায় ট্রাফিকে শ্রেষ্ঠ মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হরতাল-অবরোধসহ ফেসবুকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name

প্রথম বাংলা-শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরু দ্ধে হত্যা ও অন্যান্য মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন।

পোস্টে বলা হয়, ১৯৭১ সালে সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত, রক্তাক্ত জনপদ। অবৈধ ও অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার ইউনূস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। উগ্র-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হটাও ও বাংলাদেশ বাঁচাও। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। মানবাধিকার আজ ভূ-লুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত। আইনের শাসন অস্তমিত।

ফেসবুকে দেওয়া আওয়ামী লীগের কর্মসূচিগুলো হলো
১-৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিতরণ, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল।

দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সব কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় ফেসবুকের দেওয়া ওই পোস্টে।



Our Like Page
Developed by: BD IT HOST