March 4, 2026, 4:54 am
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে সেমাই কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা পাথরঘাটায় দুটি জবাই করা হরিণ ও ফাঁদসহ হাতেনাতে আটক-১ এক বছরের কারাদণ্ড স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই : আবু ওয়াহাব আকন্দ এমপি এক অনুপ্রেরণার নাম অদম্য নারী : বিভাগীয় কমিশনার ঢাকা মহানগর এলাকার ব্যাংক, শপিং মল সমূহের নিরাপত্তা, সারথি ২০০০, চট্টগ্রাম এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল রংপুর বিভাগ জুড়ে আইনশৃংখলার চরম অবনতী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর শিবপুরে সাংবাদিক স্টিকার লাগানো গাড়িসহ তিন গরুচোর আটক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

Reporter Name

প্রথম বাংলা : : ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আজ (০৬ জানুয়ারি ২০২৬ তারিখ) পাঁচ দিনব্যাপী ‘১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একইসাথে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই প্রতিযোগিতায় মিশর,বাহরাইন,কুয়েত,জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, ফেডারেশনের সদস্যবৃন্দ, দেশি-বিদেশী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কোচ ও খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST