July 21, 2026, 11:24 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১ম মনমোহন উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা- ২০২৩ এর শুভ উদ্ধোধন

Reporter Name

 

এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল

প্রথম বাংলা – ১ম মনমোহন উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা- ২০২৩ এর শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সৈয়দ নজরুল ইসলাম ভবনের ২য় তলায় হলরুমে আজ অনুষ্ঠিত এ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঞা।

আজ ১লা শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ দাবা টুর্নামেন্টটি সুইসলীগ পদ্ধতিতে ৮ রাউন্ডে শেষ হবে।

মোট প্রাইজমানি পঁচিশ হাজার টাকা, চ্যাম্পিয়নের জন্য নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি,রানার আপ এর নগদ তিন হাজার পাঁচশত টাকা ও ট্রফি, তৃতীয় স্থান অধিকারীদের জন্য নগদ দুই হাজার টাকা এবং মেডেল ও চতুর্থ স্থান অধিকারীদের জন্য নগদ এক হাজার পাঁচশত টাকা এবং মেডেল।

এছাড়া ৫ম স্থান থেকে ১০ম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে এক হাজার টাকা এবং মেডেল। বিভিন্ন ক্যাটাগরীতেও বিশেষ পুরষ্কারের ব্যবস্থা রয়েছে।

মনমোহন চেস ক্লাব ময়মনসিংহ এর পক্ষে রিক্তা সরকার ও এডভোকেট কল্পনা সরকার আয়োজিত অনুষ্ঠিত এ দাবা টুর্নামেন্টর সার্বিক সহযোগিতা করছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি,জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ দাবা ফেডারেশন।



Our Like Page
Developed by: BD IT HOST