November 7, 2026, 11:19 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ

Reporter Name

প্রথম বাংলা – বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাই কেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হলো জসিম ও মোঃ শহিদ মিয়া। তাদের হেফাজত থেকে চোরাই ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত জুলাই মাসে উত্তরখান থানার দোবাদিয়া এলাকার আল-আমিন নূরীর বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি চুরি মামলা রুজু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়। পরে রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার তেতুলিয়া বাজার এলাকার সহিদুল্লাহর গ্যারেজ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পকে সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন,গ্রেফতারকৃত রা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার গ্যারেজে রেখে গোপনে বিভিন্ন লোকের নিকট বিক্রি করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।উত্তরাখান থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST