মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে মোট ১১ টি প্রধান অতিথি হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং ৬ নং পোরজনা ইউনিয়ন চেয়ারম্যা ন পদপ্রার্থী মোশাররফ হোসেন।
এ সময় তিনি সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য বেশি বেশি ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য উৎসাহিত করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন শাজাহান খান ভারপ্রাপ্ত পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশ এবং বড় মহারাজপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি রানীখোলা, পোরজনা, ছোট মহারাজপুর, বড় মহারাজপুর, কাকুরিয়া, জামিরতা,চর পোরজনা, বড় বাচরা ইত্যাদি স্থানে বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন।
মানুষের সেবা করার জন্য দেশের টানে সুদূর প্রবাস থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছেনতিনি সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান করেন।
তিনি বরাবর জন সেবায় নিয়োজিত- গত কয়েক বছর যাবত গোপনে দান,মানুষকে সাহায্য করা,স্কুল-মাদ্রাসা নির্মাণ সহ, যাতায়াত সমস্যা দূরীকরণে
রাস্তা মেরামত ইত্যাদি জনকল্যাণমূলক কার্যক্রম নিজ অর্থায়নে করে ছেন নিঃস্বার্থভাবে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন।