ভাষার ছড়া
চিত্তরঞ্জন সাহা চিতু
- বাংলাকে আমি বড় ভালবাসি বাংলায় গান গাই
বুকের মাঝে মায়ের ভাষায় সুখটুকু খুঁজে পাই।
বাংলা ভাষায় শক্তি আনে
মিষ্টি সুরের গানে গানে।
- বাংলা ভাষায় ছড়া লিখি গান কবিতা কত,
কাব্যি ভাষার শব্দ আসে যেন ঝড়ের মত।
বাংলা আমার মুখের ভাষা
আমার মনের ভালবাসা
- এই ভাষাতে হৃদয় খুলে আমার মাকে ডাকি,
দু’চোখ জুড়ে রং তুলিতে স্বপ্ন কত আঁকি।
এই বাংলা থাকুক বুকে
হৃদয় জুড়ে হাজার সুখে
এই ভাষাতেই ছোট্ট খুকুর মিষ্টি ঠোঁটের হাসি,
মায়ের মত এই ভাষাকে তাইতো ভালবাসি।