July 2, 2026, 5:38 pm
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার কালুশাহ নগর এলাকার বশর খলিফার বাড়ীর মোঃ মুছার ছেলে মোঃ ইউসুফ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার সংলগ্ন মোঃ আজিজের ছেলে মহিউদ্দীন রাজু (৩০)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম কারখানার সংলগ্ন দুই ব্যবসায়ী দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালিরহাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। সংবাদ পেয়ে বারোআউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুইটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে থানার এসআই আমীর উদ্দীন জানান, দুই ব্যবসায়ী দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালিরহাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আমরা মৃতদেহ দুইটি উদ্ধার করেছি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST