November 3, 2026, 5:21 am
শিরোনামঃ
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে শৃঙ্খলা ভঙ্গ করার কারণে বহিষ্কার করা হয় ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫, মামলা ৬২ এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধরী আদর্শে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা- হেলাল আকবর চৌধুরী বাবর

Reporter Name

চট্টগ্রাম ব্যুরো অফিসঃ

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধরী আদর্শে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা- হেলাল আকবর চৌধুরী বাবর, মযান সিয়াম সাধনার মাস। এই মাসে প্রতিটি কাজের রয়েছে অধিক ফজিলত এবং তাৎপর্য। তার মধ্য ইফতার করানোর মাঝে রয়েছে অধিকতর তাৎপর্য। প্রতিবছরের ন্যায় এইবারেও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ থেকে নেওয়া হয়েছে মাস ব্যাপী ইফতার বিতরণের আয়োজন। আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্হাপনায় অসহায় গরীব দুঃস্হ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রমযানের ১ম দিনে বিকেল ৫ ঘটিকায় নগরীর নন্দনকানন, এনায়েত বাজার তিন পুলের মাথায় ইফতার বিতরণ করা হয়।

এই সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মানুষকে খাওয়ানোর মাঝে আত্মার শান্তি মিলে। আমি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শে দীক্ষিত হয়ে প্রতি বছর ইফতার বিতরণ করে থাকি। তিনি আরও বলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনতার নেতা। জনগণের প্রতিটি সুবিধা অসুবিধা নিয়ে তিনি ভাবতেন। তার ধারাবাহিকতায় রমযান আসলে পথচারী অসহায় গরীব দুঃস্হদের পাশে থাকার চেষ্টা করি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসির উদ্দীন ফাহিম,মোঃ কুতুবউদ্দিন উদ্দীন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোঃ জাহেদ,মোঃ দেলোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদিন, মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, জুবায়ের আলম আশিক, মোঃ রুবেল, কাজী ইসমাইল সাকিব, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, রাকিব চৌধুরী , রতন চৌধুরী, ইয়াছির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST