June 30, 2026, 6:41 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গ্রামীন ফোনের প্রতারণার শিকার : ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ

Reporter Name

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে গ্রামীন ফোনের প্রতারণার শিকার হয়ে নূর মোহাম্মদ নামে এক গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।বৃহস্প্রতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগটি জমা দেওয়া হয়। অভিযোগ নম্বর ৫২/২০২৩ইং।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাহক নূর মোহাম্মদের ব্যবহৃত ০১৭৮১৫৬১৪৪৮ এই নাম্বারে ২৯ মার্চ বেলা ১.১৫ মিনিটি Gp combo থেকে এসএমএস দিয়ে জানানো হয় ১০ জিবি+ ৩০০ মিনিট ৩০ দিন ২০০ টাকা।
ডায়াল *121*5525#২০০ টাকা রিচার্জের পর উক্ত কোর্ডে ডায়াল করলে ফিরতি এসএমএস আসে sorry this offer is not available for you. now please dial *121*5640#to start78tk- 6GB( with bonus) 3 days or you may dial *121*5# to check your next page*

৩০ মার্চ ভোক্তা অধিকারের নির্ধারিত আবেন পত্রের সাথে গ্রামীন ফোনকে অভিযুক্ত করে অভিযোগ পত্রের সাথে এসএমএস গুলোর স্কিন শর্ট প্রিন্ট করে জমা দেন।গ্রাহক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীন ফোন ব্যবহার করলেও তাদের অফারগুলো থাকে অনেক বড় বাজেটে র।তাই গত ১ মাস কোন টাকা রিচার্জ করিনি গতকালকের Gp combo থেকে এই অপারটি পেয়ে ২০০ টাকা রিচার্জ করি।

অপারটি নিতে তাদের দেয়া কোর্ডে ডায়াল করলে ফিরতি এসএমস আসে এই অপার আমার জন্য না,এটা সুস্পষ্ট প্রতারণা।আমি দেশে প্রচলিত ভোক্তা অধিকার আইনে এই প্রতারনার ন্যয্য বিচার চাই।জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা র জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান,একজন গ্রামীণ ফোন গ্রাহ ক আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।



Our Like Page
Developed by: BD IT HOST