July 2, 2026, 6:29 pm
শিরোনামঃ
ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরের বশিকপুরে বাইরে শিকল লাগিয়ে ঘরে আগুন

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৭ নং বশিক পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নন্দীগ্রামের ওদি আলী বাড়ীর রফিক খলিফার ঘরে বাইরে শিকল লাগিয়ে অগ্নিসংযো গের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত গভীর রাতে ( রাত১ টায়) দুষ্কৃতকারীরা বসত ঘরের পাশে রান্নাঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের আগে বাইরের থেকে ঘরের দরজাগুলা শিকল দিয়ে আটকে দেয়।

এসময় বাড়ির মানুষের শোরচিৎকার শুনে পাশ্ববর্তী মসজিদের মাইকে ডাকাডাকি করলে বাড়ির আশেপাশের প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষ্যদর্শী আনোয়ার উল্লার অভিমত, আগুনের লেলিহান শিখা প্রায় ১৫-২০ হাত উপরে উঠে এবং পাশ্ববর্তী গাছপালা পুড়ে যায়।

ভুক্তভোগীদের দাবী তাদের কিশোরী মেয়ের সাথে বিরাহিমপুর গ্রামের নেজার বাড়ির মহসিনের ছেলে ইয়াছিন আরাফাতের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিলো।
ঘটনাটি জানতে পেরে ছেলে মেয়ে উভয়কে সতর্ক করে দেয় এবং যোগাযোগ বন্ধ রাখতে ইয়াছিনকে নিষেধ করে।এতে ক্ষুব্ধ হয়ে ইয়াছিন হুমকি ধমকি দিতে থাকে এবং তারাই এই লোমহর্ষক ঘটনা ঘটায় বলে অভিমত দেন।এ বিষয়ে ইয়াছিন জানায়,প্রেমের ঘটনা সত্য।

অগ্নিকাণ্ডের বিষয়ে আমি জানিনা এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে আমি মেম্বার চকিদারসহ ইউনিয়ন পরিষদে লোকজন দেখেছি। নাশকতার ঘটনায় পুলিশ প্রশাসনকে অবহিত করতে ভুক্তভোগীদের বলেছি।পোদ্দার বাজার ফাঁড়ি থানার ইনচার্জ ইকতার মিয়া জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়। নাশকতার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST