June 29, 2026, 7:12 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর মার্কেট ও শপিংমলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম সো মবার বিকালে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শ ন করেন।মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খ লা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকান মালি ক ও ক্রেতাদের সাথে কথা বলেন।এ সময় ডিএমপি কমি শনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার),পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিল।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন,ঢাকা শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন।তিনি বলেন,নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।আইজিপি বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রা খার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে।অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তিনি বলেন,ডিএমপি কমিশনার রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন।

তিনি বলেন,পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপল ক্ষে সারাদেশের মার্কেট,শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে।ইফতার,সেহরি ও তারাবির নামাজে র সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ,জেলা পুলিশ,র‍্যাব,এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।আইজিপি বলেন,পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন,ঢাকা মহান গরীতে ছিনতাই রোধে সাদা পোশাকে,ইউনিফর্মে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে।অর্থ লেনদেনে কেউ পুলিশের সহায়তা চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।পরে তিনি রাজধানীর নিউমার্কেট পরিদর্শন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST