November 3, 2026, 8:11 am
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন স্বরাষ্ট মন্ত্রির হস্তক্ষেপ কামনা জমির অবৈধ মাটিকাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও শালিষ বাণিজ্যের অভিযোগ: রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে শৃঙ্খলা ভঙ্গ করার কারণে বহিষ্কার করা হয় ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫, মামলা ৬২ এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এইচএসসি পরীক্ষা এক মাস পেছাল

Reporter Name

প্রথম বাংলা – সিলেবাস শেষ করতে না পারায় এক মাস পিছিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগস্টে নেওয়া হবে। বুধবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তপন কুমার সরকার জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবির ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩০ মে শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে ২০২০ সাল থেকে এই ধারায় ছেদ পড়ে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST