চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
০৩টি চোরাই মোবাইল সহ ০৩ জন পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিবি (বন্দর ও পশ্চিম বিভাগের টিম-৫২
ডিবি (বন্দর ও পশ্চিম ) বিভাগের টিম-৫২ কর্তৃক ০৩ (তিন) টি চোরাই মোবাইল সহ ০৩ (তিন) জন পেশাদার চোর গ্রেফতার”
১) মোঃ মাসুদুর রহমান সোহাগ(৩৪), ২) মোঃ সোহরাব(২৭), ৩) মোঃ তানভীর(২৪)। পেশাদার চোর। সকাল হতেই বেরিয়ে পরে তারা। ঘুরে বেড়ায় নগরীর আবাসিক এলাকাগুলোতে। উঁকি মারে বাড়িঘরে, ফ্ল্যাটে। দরজা-জানালা দিয়ে। ফাঁকা পেলেই ঢুকে পরে বাসায়। মোবাইল, মানিব্যাগ নিয়ে মুহুর্তেই হাওয়া হয়ে যায়। কর্ণেল হাট এলাকায় বিক্রি করে দেয় চোরাইমাল। মেতে উঠে নেশায়।
কিন্তু অবশেষে ধরা পরে গোয়ান্দা পশ্চিম বিভাগের ৫২ নং টিমের সদস্যদের হাতে। গত
১২/০৪/২০২৩ইং তারিখ রাত ২৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্রলী সেনবাড়ি রোডস্থ আজিম তালুকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে ০৩ (তিন) টি চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয়। এর মধ্যে একটি মোবাইলের মালিক পাওয়া গেছে।
ঘটনা সংক্রান্তে সিএমপি পাহাড়তলী থানায় মামলা নং-১০,তারিখ ১৩/০৪/২০২৩ ইং রুজু করা হয়েছে।