June 18, 2026, 7:52 am
শিরোনামঃ
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে সওজের ষ্টাপ কোয়ার্টারে নারীর খন্ডিত লাশ উদ্ধার

Reporter Name

মোঃ রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ এপ্রিল) লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ এপ্রিল) রাত ২টায় ওই কোয়ার্টারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয় নের মৃত আব্দুল মতিনের স্ত্রী মমতাজ বেগম। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফু ল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে বর্তমানে বড় ছেলে বাপ্পি সড়ক বিভাগে মাস্টার রুলে কাজ করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে ওই কোয়ার্টারে বসবাস করতেন মমতাজ।সোমবার রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখে তার মায়ের খণ্ডি ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে সংবাদ দিলে তারা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভেতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST