May 25, 2026, 1:09 pm
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা নোমান রাকিবের হত্যাকারীদের গ্রেপ্তারএর দাবিতে মানববন্ধন

Reporter Name

মোহাম্মদ আলী_লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দু ল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ফুঁসে উঠেছে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।শনিবার (২৯ এপ্রিল) বিকে ল ৩টা থেকে ৫টা পর্যন্ত লক্ষ্মী পুর প্রেসক্লাব প্রাঙ্গণে নোমান-রাকিব হত্যার বিচারের দাবি তে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন- লক্ষ্মীপুর সদর পশ্চিম,লক্ষ্মীপুর পৌর,রায়পুর,রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা যুবলীগে র শীর্ষ পর্যায়ের নেতারা।

সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু,শেখ জামান রিপন, রাকিব হোসেন লোটাস,ভিপি হেলাল,মেজবাহ উদ্দিন বাপ্পি, ওমর ফারুক সাগর,আমির হোসেন আমু,মমিন উল্লাহ সবুজ,মো. তফসির আহম্মেদ,কামরুল সরকার, রেজাউল করিম রিয়াজ,তারেক আজিজ জনিসহ প্রমুখ।

বক্তরা বলেন,যুবলীগের নোমান ও ছাত্রলীগের রাকিব ইমাকে সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে পুলিশ ইতিমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করছে। এখনো অন্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের ও আইনের আওতায় আনবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।



Our Like Page
Developed by: BD IT HOST