June 29, 2026, 12:15 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাবীব আহমেদ সড়ক এর বেহালদশা, জনদূর্ভোগ চরমে

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নে র হাবীব আহমেদ সড়ক এর হাঁচুপাড়া থেকে দক্ষিণ সৈয়দ পুর লোহার ব্রীজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় দুই-তৃতীয়াংশ সড় কটির পিচ উঠে গেছে। ফলে সড়কে অহরহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জানা যায়, এই সড়ক ব্যবহার করে হাজারী হাট, শেখেরহাট, ব্রিকফিল্ড, মিরেরহাট, দক্ষিণ সৈয়দপুর, মধ্যেরধারী, মহানগরসহ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকাপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তে পানি জমে যাওয়ায় বেশিরভাগ গাড়ী দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দীন বলেন,দীর্ঘ দিন ধরে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদেরকে অনেক ভোগান্তি পোয়াতে হচ্ছে। সড়কে সৃষ্টি হওয়া উচু নিচু গর্তে প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। কোন অসুস্থ রোগী ও সন্তান সম্ভবা মহিলাকে যদি জুরুরী ভাবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় এই সড়ক ব্যবহার করে তাহলে হাসপাতালে নেওয়ার আগেই প্রতিমধ্যেই বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। কারণ হাসপাতালে যাওয়ার আর কোন বিকল্প সড়ক নেই। সৈয়দপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের মানুষের যাতায়তের প্রধান মাধ্যম হল এই সড়ক। অত্র ইউনিয়নের কোন একটি এলাকায় যদি অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটে তাহলে ফায়ারসার্ভিস আসার আগেই ঐ এলাকাটা পুড়ে ছাঁই হয়ে যাবে। কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে তারা প্রতিদিন তাদের জরুরী কাজে বের হয়। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করছি এই সড়কটি যেন অতি দ্রুত সংস্থার করা হয়।

স্থানীয় সংরক্ষিত নারী সদস্য জেছমিন আক্তার বিউটি বলেন,৭ বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা-যাওয়া ও হাজার হাজার সাধারণ মানুষের মত দূর্ভোগ করছি। চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে ঢাকা গিয়েও চেষ্টা করছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশ ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা-যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল মানুষ গাড়ী ব্যবহার না করে হেঁটে এখন যাতায়াত করে। এ বিষয়ে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী বলেন, হাবীব আহমেদ সড়কের খুব নাজুক অবস্থা। একাধিকবার ট্রেন্ডার হয়েও সেটা আবার বাতিল হয়ে যায়, এর কারণ হচ্ছে বাজেট এর সাথে জিনিসপত্রের দাম মিল না হওয়ায় কোন কন্ট্রাক্টর কাজ করছেনা। সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি, কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মনির হায়দার বলেন, দক্ষিণ সৈয়দপুর লোহার ব্রীজ হইতে হাঁচুপাড়া পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। খুব খারাপ অবস্থা, রাস্তাটি পরিদর্শন করেছি, ঢাকা থেকে অনুমোদন হলে সংস্কারকাজ করার ব্যবস্থা গ্রহণ করবো।



Our Like Page
Developed by: BD IT HOST