November 3, 2026, 1:13 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন স্বরাষ্ট মন্ত্রির হস্তক্ষেপ কামনা জমির অবৈধ মাটিকাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও শালিষ বাণিজ্যের অভিযোগ: রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জালিয়াতির খপ্পরে অসহায় পরিবার

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলিমুদ্দিন মাদবরের কান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রব দেওয়ান (৭০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত জালিয়াত এর খপ্পরে ভুগছেন।২০০৬সালে আপন চাচাতো বোন নাসরিন আক্তার (৪৭)পিতা মৃত মোন্তাজউদ্দিন দেওয়ান এর ওয়ারিশ কৃত ১৪ শতাংশ ভূমি ক্রয় করেন আব্দুর রব দেওয়ান,

উক্ত ভূমির তৎকালীন বাজার মূল্য ৪৯০০০/- হাজার টাকা নির্ধারণ করা হয়, স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুর রব দেওয়ান নাসরিন আক্তার কে ভূমির নির্ধারিত সম্পূর্ণ টাকা পরিশোধ করেন।সেই থেকে নাসরিন আক্তার আব্দুর রব দেওয়ানকে পরবর্তীতে ভূমি দলিল করিয়া দিবেন বলি য়া স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুর রব দেওয়ানকে উক্ত ভূমি ভোগ দখল বুঝাইয়া দেন, পরবর্তীতে ভুক্তভোগী আব্দুর রব দেওয়ান নাসরিন আক্তার কে ভূমি দলিল করি য়া দিতে বলিলে আজ-কাল বলিয়া কালক্ষেপণ করিতে থা কেন,অতঃপর ২০১৪ সালে এলাকার রাজনৈতিক কোন্দ লের সুযোগ ব্যবহার করে নাসরিন আক্তার বিভিন্নভাবে না নান তালবাহানা শুরু করেন, এবং উক্ত ভূমি বিক্রয় করেন নি বলে বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। সেই থেকে নাসরিন আক্তার ও তার স্বামী সেকান্দার খলিফা ও ভাসুর আবু খলিফা।

আব্দুর রব দেওয়ানকে তার উক্ত ক্রয়কৃত ভূমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা শুরু করেন,বিভিন্নভাবে গাছপালা কেটে নেন এবং হুমকি ধামকি প্রদান করেন,এ বিষয়ে নাসরিন আক্তারের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযো গের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি, সারোজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায় আমরা এলাকার সকলেই উক্ত জমি ক্রয় বিক্রয়ের বিষয়টি জানি কিন্তু নাসরিন আক্তার টাকা নোয়ার বিষয়টি স্বীকার করে বলেন আমি জমি বিক্রয় নয় খাজনায় দিয়েছি।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেলে বরাবর আব্দুর রব দেওয়ান একটি লিখিত অভিযোগ করেন, নড়িয়া সার্কেল এসপি রাসেল মনির জানান অভিযোগের ভিত্তিতে বিবাদীদের তলব করলে তারা উপস্থিত হননি, পুনরায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST