July 30, 2026, 4:56 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগ ২ আসনের মোরশেদ আলম এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ একাংশ

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:

শনিবার (১৩ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলার তৃণমূল আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার উত্তর শাহাপুরে ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাফুফের বর্তমান সহ-সভাপতি ও তমা কনস্ট্রাকশন এর কর্ণধার আতাউর রহমান মানিক ভূঁইয়া, ২০০৮ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী,জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ , সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবু জাফর টিপু, সাবেক ছাত্রনেতা শিহাব উদ্দিন শিহাব।

সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ নূরের জামান চৌধুরী।

মাওলানা আবদুল মান্নান এর কন্ঠে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভা সূচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, শ্রমিক লীগের নেতা নূর নবী চিশতি,ছাত্র লীগ নেতা নূর ইসলাম ফরহাদ,সাবেক পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান বাবলু,সাবেক ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন,সেনবাগ উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী,স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক,ওলামায়েকেরাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবেন সেনবাগ উপজেলার বাসিন্দা বর্তমান এমপি আলহাজ্ব মোরশেদ আলম তৃণমূলের ভোট বিহীন স্বেচ্চায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করে বহাল রযেছেন এবং তৃণমূলের কাউন্সিলরগণের ভোট বিহীন ইউনিয়ন কমিটি এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কমিটি মানিনা। আমরা সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোট বিহীন সভাপতি ও সাধারণ সম্পাদক কে অবাঞ্ছিত ঘোষণা করছি।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যে,অনতিবিলম্বে ভোট বিহীন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করা হোক।বক্তরা আরো বলেন,এখনো সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু জাফর টিপু।



Our Like Page
Developed by: BD IT HOST