June 27, 2026, 5:09 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৯৭২ সালের মে মাস বঙ্গবন্ধু বিভিন্ন জেলা সফরের ব্যস্ততায় এলেন রংপুর সার্কিট হাউসে

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রংপুর গার্লস হাইস্কুলের পড়তো জেনিফার এলি। ১০ই মে রংপুরের কালেক্টরেট মাঠে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে বান্ধবী ইয়াসমিনের সঙ্গে গিয়েছিলো এলিও। ভাষণ শেষে এলি বান্ধবী ইয়াসমিনকে বললো,ইশ যদি একবার দেখতে পারতাম।দিনটি ১১টি মে।পরদিন তাঁদের সকালের শিফটে স্কুল। স্কুলে গিয়ে এলি শুনলো,বঙ্গবন্ধু তখনো রংপুরেই আছেন। সার্কিট হাউসে শুনেই এলি বেশ কয়েকজনকে নিয়ে ছুটলো সার্কিট হাউসের দিকে কিন্তু সবাই মনে মনে ভাবছে বোধহয় আর ঢুকতে দিবেনা।

ঠিক তাই। সার্কিট হাউজে ঢুকতেই বাধা দিলো পুলিশেরা। এমন সময় এলি ভাবলো এসেছি যেহেতু না দেখে তে আর ফেরা যাবেনা।তাই দেয়াল টপকে ভিতরে ঢুকতেই একজন এসে জিজ্ঞেস করল,এই তোমরা এখানে কী করছ?’এলি বললো,আমরা বঙ্গবন্ধুকে দেখতে চাই।দেখি যাও যাও এখন বাড়ি যাও৷ নিরাপত্তা কর্মকর্তা বললেই বঙ্গবন্ধু ভিতর থেকে কথাটি শুনতে পেলেন। তিনি সবাইকে ডেকে পাঠালেন। রুমে তখন অনেক লোক। বঙ্গবন্ধু বললেন, ‘কী চাও তোমরা?’

এলি বলল,’বঙ্গবন্ধুকে দেখতে চাই।’বঙ্গবন্ধু মজা করে বললেন,বঙ্গবন্ধু! কে বঙ্গবন্ধু?’এলি হেসে বললো, ‘আপনি ই তো বঙ্গবন্ধু। আমি আপনার অটোগ্রাফ নেব।’কিন্তু এলি র সঙ্গে কোন কাগজ আনেননি আর তাই বঙ্গবন্ধু শেষমে য় এলির ডান হাতে নিজের নামের স্বাক্ষর দিয়ে অটোগ্রাফ দিলেন। মাথায় ও হাত বুলিয়ে দিলেন।

সেদিনই বঙ্গবন্ধু ঢাকায় ফিরবেন সার্কিট হাউসের করিডর দিয়ে হেঁটে বের হচ্ছেন যখন বঙ্গবন্ধু তকন এলি আবার দেয়ালের ওপরে উঠে গিয়ে স্লোগান দেয়া শুরু করলো।এলি স্লোগান দিতে দিতে ঘেমে গিয়েছিলো। বঙ্গবন্ধু করিড রে দাঁড়িয়ে হাত উঁচু করে সবাইকে থামালেন হাতে থাকা ফুলের তোড়া থেকে একটি ফুল এলিকে দিলেন। এলির মাথায় হাত রেখে আদর দিয়ে বললেন, ‘তুই ঘেমে গেছিস তো, এইবার থাম হয়েছে,হয়েছে।কাছে দাঁড়িয়ে থাকা ছেলেদের বললেন, ‘তোরা তো পারলি না,ওর সঙ্গে তোরা পারলি না।’



Our Like Page
Developed by: BD IT HOST