May 30, 2026, 5:55 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ফেসবুকে স্টাটাস দিয়ে নিজ সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করবেন নারী;উদ্ধার করল পুলিশ

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি:

প্রেমর ফাঁদে প্রতারিত হয়ে মানসিক দুশ্চিন্তা থেকে একমাত্র মেয়েকে হত্যা করে নিজেকে শেষ করবেন বলে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাট্যাস দেন এক নারী। এরপর ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করলো কুড়িগ্রাম সদর থানা পুলিশ শনিবার (২০ মে) বিকেলে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ওই নারীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকায়।

পুলিশ জানায়, তার আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগা যোগ মাধ্যম ফেসবুকে দেখার পর। তাৎক্ষণিক ভাবে শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগে ওই নারীর দুই জায়গায় বিয়ে হয়ে সংসার হয়নি। তার এক সন্তান রয়েছে। দেড় বছর প্রেম করে সম্প্রতি নীলারাম এলাকার সাজ্জাদুর রহমান সাজু নামে একজনকে বিয়ে করে। বিয়ের পর জানতে পারে তার পূর্বের স্ত্রী আছে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে বর্তমান স্বামী ( সাজু) যোগাযোগ বন্ধ করে দেয় ফলে দুঃশ্চিন্তা থেকে এই পোস্ট করেছেন তিনি এবং আত্মহত্যার ঘোষণা দেন।

জাকিয়া ফেরদৌসী নামের ফেসবুক আইডে যা লেখা ছিল তা হুবহু তুলে ধরা হলো। “আমার মৃত্যুর জন্য এই ছেলে দায়ি৷ আমি আমার মেয়েকে আগে হত্যা করবো তারপরে নিজে বিষ খেয়ে মরবো। এই ছেলে আমার কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করছে, সংসার করতে চায় না। এই ছেলের নাম সাজু, সাজ্জাদুর রহমান। এখন সে পলাতক। আমার সোনাদানা, এমনকি আমার মায়ের সোনা দানা পর্যন্ত আত্মসাৎ করছে। আজকেই আত্ম হত্যা করবো”।এর পর আবার ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে আত্মহননের ঘোষণা দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ওই নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে কাউন্সিলিং করা হচ্ছে। মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাকে তাদের মাধ্যমে পরিবারে পাঠানো হবে। আর অভিযুক্ত ঐ যুবককে খুঁজছে পুলিশ। এখনো পাওয়া যায়নি। পেলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আর তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST